1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সাভারে গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃপ্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে কাউন্দিয়া এলাকা হইতে ৩৭ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো, ঢাকা জেলার সাভার মডেল থানার সিংগাসার কাউন্দিয়া এলাকার মর্তুজ আলীর ছেলে মুহিত সোবহান(২০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাভার মডেল থানার সিংগাসার কাউন্দিয়া এলাকায় গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। পরে বিশেষ অভিযান পরিচালনা করে কান্দিয়া এলাকা থেকে ৩৭ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আরো জানায়,আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,সে জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের সময় পুলিশী স্থাপনা থেকে উক্ত গুলি লুট করে নিয়ে আসামীর নিজ হেফাজতে রেখেছিল।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ৫ দিনের রিমান্ড আবেদন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাভারে গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন