1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

চরফ্যাশনে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

:

ভোলার চরফ্যাশনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মোঃ হাসান মাহমুদ ওরফে আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া লঞ্চঘাটসংলগ্ন সৈয়দ বাড়ির সামনে বেতুয়া-চরফ্যাশনগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোঃ হাসান মাহমুদ ওরফে আরিফ হোসেন দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালু মাতব্বর বাড়ির রুহুল আমিন ওরফে বশির মাতব্বরের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন