1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাসুদ রানা পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিস।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম. নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. গোলাম কায়ছার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী সরদার, মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. হাবিবুর রহমান এবং পত্নীতলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আলমগীর কবিরসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন