1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃপ্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

সাভারঃ আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর পুলিশ ক্যাম্পের প্রধান ফটকের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। মিছিলে স্লোগান ও শোডাউন শেষে দ্রুত স্থান ত্যাগ করলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পায়নি ক্যাম্প কিংবা থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে গাজীপুর-আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মিছিল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করেই অনেক লোকজনের সমাগম ঘটে। পূর্বপ্রস্তুতি নিয়ে তারা জড়ো হন, অথচ সামনেই পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কেউ বিষয়টি বুঝতে পারেনি।

আরো জানা যায়,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলের নির্দেশে এ মিছিল বের করা হয়। নেতাকর্মীরা ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে দ্রুত সরে যান।

এ বিষয়ে কবিরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর এশিয়া পোস্টকে জানান, চাচির মৃত্যুর কারণে তিনি ছুটিতে ক্যাম্পের বাইরে ছিলেন। মিছিলের বিষয়ে তার জানা নেই, তবে খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

27 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন