1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪১৩ বার পঠিত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

জানা গেছে, মমতাজ বেগমের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি দলের বিদ্রোহী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। পরবর্তীতে সংসদ সদস্য না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

নির্বাচনে পরাজয়ের পর থেকে মমতাজ বেগম নিজ এলাকায় কম সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও খুব বেশি অংশ নেননি। আওয়ামী লীগ সরকার পতনের পর, গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে প্রবেশ করেন মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার

12 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন