
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে—
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত অবস্থায় আনা হয়েছে ১১ জনকে
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১ জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১ জন মারা গেছেন
এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জন অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।
বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট গুরুতর আহত অবস্থায় সিএমএইচ-এর আইসিইউতে ভর্তি রয়েছেন।
ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
Leave a Reply