1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

আদানি চুক্তিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি: অনুসন্ধানে দুদক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৮০ বার পঠিত

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য চেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে কমিশন।

চিঠিতে স্বাক্ষর করেন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা রেজাউল করিম। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি জানান দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।

তিনি জানান, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদানি গ্রুপের সঙ্গে চুক্তির ক্ষেত্রে এনবিআরকে উপেক্ষা করে বিপুল অঙ্কের শুল্ক ফাঁকির অভিযোগ পাওয়া গেছে।

চিঠিতে পাঁচ কর্মদিবসের মধ্যে চাহিত রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে দুদক।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আদানি চুক্তিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি: অনুসন্ধানে দুদক

30 April 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন