1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

মানিকনগর কমিউনিটি ক্লিনিক ইস্যুতে সিএইচসিপি শিবানী রায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৯০ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মানিকনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) শিবানী রায়ের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ ও নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ২৬ এপ্রিল জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে জানানো হয়, ২৪ এপ্রিল ক্লিনিক পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিদর্শক শিবানী রায়কে কর্মস্থলে অনুপস্থিত পান। অথচ, তিনি কর্তৃপক্ষকে জানান তিনি ক্লিনিকে উপস্থিত আছেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ মজুদ থাকা সত্ত্বেও তিনি রোগীদের ওষুধ দিতে অপারগতা প্রকাশ করেন এবং জানান, “ওষুধ নাই, দেবো কোথা থেকে?” স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের অভিযোগ অনুযায়ী, শিবানী রায়ের আচরণ ও ব্যবহার অসদাচরণমূলক, যা জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ এবং পরিদর্শকের রিপোর্টের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যমে শিবানী রায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুল তথ্য প্রদান ও বিভ্রান্তিমূলক বক্তব্যের মাধ্যমে সরকারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ লঙ্ঘন করেছেন বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান জানান, “২৬ এপ্রিল শিবানী রায়কে চিঠির মাধ্যমে কৈফিয়ত তলব করা হয়েছে। তাকে দুই কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে শিবানী রায়ের বদলি ও বেতন-ভাতা বন্ধসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মানিকনগর কমিউনিটি ক্লিনিক ইস্যুতে সিএইচসিপি শিবানী রায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

29 April 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন