1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

চাঁদা না দেওয়ায় সিএনজিচালককে মারধর করার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

চাঁদা না দেওয়ায় মানিকগঞ্জে এক সিএনজিচালককে প্রকাশ্যে মারধর এবং অপমান করার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। আহত চালক বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৯ মে) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মো. নবীনের ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে। নবীন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে নিজেকে যুবদলের নেতা দাবি করলেও যুবদলের দায়িত্বশীলরা জানিয়েছেন, তিনি সংগঠনের কোনো পদে নেই।
সহ-অভিনেতার হাতে যৌন হেনস্থার অভিযোগ তুললেন সুস্মিতা সেন
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট থেকে বাসস্ট্যান্ড এলাকার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন নবীন। চাঁদা আদায়, সিরিয়াল বাণিজ্য ও পরিবহন সংগঠনের নামে অর্থ আদায়ে একটি প্রভাবশালী বাহিনী গড়ে তুলেছেন তিনি। অভিযুক্ত চালকের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

ভুক্তভোগী চালক জানান, সোমবার সকালে চাঁদার টাকা না নিয়ে গেলে নবীন ফোনে গালিগালাজ করেন এবং মালিকসহ অফিসে দেখা করতে বলেন। দুপুর দেড়টার দিকে চালক মালিকসহ অফিসে গেলে নবীন ও তার সহযোগীরা চালককে বেধড়ক মারধর করেন এবং এক পর্যায়ে থুতু ফেলে তা চাটতে বাধ্য করেন।

চোখে জল নিয়ে তিনি বলেন, “আমি গরিব মানুষ, গাড়ি ভাড়ায় চালাই। এত টাকা একসঙ্গে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাকে লোকজনের সামনে রড দিয়ে পেটানো হয়েছে। আমার মালিক মাফ চেয়ে ৮ হাজার টাকা দিতে রাজি হলেও মারধর বন্ধ হয়নি।”

ঘটনার বিষয়ে মো. নবীন বলেন, “চালকের সঙ্গে অন্য চালকদের দ্বন্দ্ব ছিল, সেটি মিটমাটের জন্য তাকে ডাকা হয়েছিল। পরে বিষয়টি সমাধান হয়েছে।” তবে তাকে অফিসে ডাকার যৌক্তিকতা বিষয়ে তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদন কায়সার বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে প্রমাণিত হলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।”

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চাঁদা না দেওয়ায় সিএনজিচালককে মারধর করার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

21 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com