1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি,দুর্নীতির অভিযোগে চলছে তদন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুর জেলার সালথা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস
বুধবার (২৮ মে) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।

সম্প্রতি গজারিয়ার একটি অবৈধ বালুমহালের সঙ্গে এসিল্যান্ড মামুন শরীফের কথিত ঘুষ লেনদেনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অডিও প্রকাশের পর তার বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসে।

এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ‘সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়রা মামুন শরীফের অপসারণ ও বিচার দাবি করেন।
পাওয়ান কল্যাণের ‘উস্তাদ ভগত সিং’-এ শ্রীলীলা,জুনে শুরু শুটিং
এ বিষয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রেরিত বদলির আদেশ ইতোমধ্যে জেলা প্রশাসনের হাতে পৌঁছেছে। তিনি আরও জানান, মামুন শরীফের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি,দুর্নীতির অভিযোগে চলছে তদন্ত

29 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com