1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বিএসএফের পুশইন নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৪১ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি পৃথক সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে।
কাঠগড়ায় দাঁড়িয়ে পিপিকে যা বললেন হাবিবুল
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতের দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশি দেশে প্রবেশ করেন। তারা স্থানীয় একটি বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৯ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা যশোর, নড়াইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন শহরে কর্মরত ছিলেন।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া।
শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও হেলথ কিট বিতরণ ছাত্রদলের
তিনি জানান, ওই ৬ জনকে স্থানীয় বিওপিতে (বর্ডার আউটপোস্ট) রাখা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরিচয় পরবর্তীতে জানানো হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বিএসএফের পুশইন নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক

26 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন