1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ঘিওরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় আসামি গ্রেফতার

সুমি আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ব্যবসায়ী আলী আজম মানিককে মারধর ও দাঁড়ি ধরে টানা-হেঁচড়ার ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
শুক্রবার সকালে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নাসিম ভূঁইয়া ঘিওর সদর এলাকার মোশারফ হোসেন বাচ্চু মিয়ার ছেলে এবং পেশায় একজন টিন ব্যবসায়ী।

ডিবি ইনচার্জ জানান, গ্রেফতারের পর নাসিমকে জেলা গোয়েন্দা কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঘিওর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুন রাতে ঘিওর বাজার এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ‘মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর মালিক আলী আজম মানিকের ওপর হামলা চালান নাসিম ভূঁইয়া। তিনি মানিকের দাঁড়ি ধরে টানা-হেঁচড়া ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
বিদ্যুৎ ছাড়াই কাজ করবে নতুন কুলিং প্রযুক্তি!
পরদিন ভুক্তভোগী আলী আজম মানিক ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন, যাতে নাসিম ভূঁইয়াকে একমাত্র আসামি করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ঘিওরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় আসামি গ্রেফতার

27 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন