1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন

এসএসসির ফল জানার নতুন পদ্ধতি

মাহ্ফুজা আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায়। এবারই প্রথম ভিন্নধর্মী এক পদ্ধতিতে ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
খুলনায় টানা বৃষ্টিতে ডুবলো সড়ক–নিম্নাঞ্চল,প্রশ্ন ৮২৪ কোটি টাকার প্রকল্প ঘিরে
আজ মঙ্গলবার শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবারের ফলাফল কেন্দ্রীয়ভাবে না করে প্রত্যেকটি শিক্ষা বোর্ড আলাদাভাবে তাদের নিজস্ব ওয়েবসাইট ও নির্ধারিত মাধ্যমগুলোতে ফল প্রকাশ করবে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি—মোট ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হবে একই সময়ে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।

যেভাবে ফলাফল জানবেন

ফল জানতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষা, বছর ও বোর্ডের নাম দিয়ে সাবমিট করতে হবে।

এসএমএসে ফল জানতে হলে:

সাধারণ বোর্ডের জন্য: SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <সাল> লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2025 → পাঠাতে হবে 16222 নম্বরে।

দাখিল (মাদ্রাসা বোর্ড):
Dakhil Mad <রোল নম্বর> 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

কারিগরি শিক্ষা বোর্ড:
SSC Tec <রোল নম্বর> 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

ফলাফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানা যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং টেলিটকের বিজ্ঞপ্তি থেকে।

পরীক্ষার্থী ও অনুপস্থিতির চিত্র

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।
দিনে শিক্ষক,রাতে ডাকাত
তবে পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল তুলনামূলকভাবে বেশি। প্রথম দিনেই ১১টি বোর্ডে ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ফরম পূরণ করেও তারা পরীক্ষায় বসেনি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

এসএসসির ফল জানার নতুন পদ্ধতি

08 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com