
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়ে দীর্ঘ সাড়ে পাঁচ বছর কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নুর মোহাম্মদ অনিক ও মোজাহিদুল ইসলাম। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে তাঁরা মুক্তি পান।
অস্ত্র মামলায় দৌলতপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গত সপ্তাহে উচ্চ আদালত থেকে তাঁদের জামিন মঞ্জুর হয়। জামিনের পর মুক্তির দিনে কারাগারের বাইরে তাঁদের ফুল দিয়ে বরণ করেন পরিবারের সদস্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সহপাঠী ও ঘনিষ্ঠজনেরা।
সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদেরকে তুলে নিয়ে যান। এরপর ১৭ দিন ধরে অজ্ঞাত স্থানে রেখে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
পরে ২৫ জানুয়ারি ২০২০ সালে পুলিশ জানায়, ওই দুই শিক্ষার্থীকে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে খুলনার কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানার গাড়ি গ্যারেজে বোমা হামলার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। পরে আরও চারটি মামলা দায়ের করে পুলিশ।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে মুক্তির দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন তাঁদের সহপাঠী, রুমমেট, শিক্ষক ও স্বজনেরা।
“কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে,তাদের ঠাঁই হয়নি বাংলাদেশে”—নাহিদ ইসলাম
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply