
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকার সামনে রোববার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটি আংশিক পুড়ে গেছে।
আমরা যখন আন্দোলন করেছি, তখন আপনারা ছিলেন দুধের শিশু’ — খন্দকার আকবর হোসেন
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিউমার্কেট মোড়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী একটি যাত্রীবাহী বাস নিউমার্কেট এলাকায় পৌঁছালে যাত্রীরা নামতে শুরু করেন। এ সময় হঠাৎ বাইরে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাসে আগুন লাগানোর উদ্দেশ্যে পেট্রলবোমা জাতীয় কিছু একটি ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে তিনি সটকে পড়েন।
বাসের চালক আবদুর রহিম বলেন, ‘বাসটি বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে এসে নিউমার্কেট মোড়ে পৌঁছায়। যাত্রী নামার সময়ই বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে দেয়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ,আটক ১৪
ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a Reply