
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের প্রস্তুতি চলছে। নিহতরা হলেন—ইমন তালুকদার, রমজান কাজী এবং সোহেল রানা মোল্লা।
ইমন ও রমজানের মরদেহ গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে এবং সোহেলের মরদেহ টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে উত্তোলনের কথা রয়েছে।
গত বুধবারের সংঘর্ষে চারজন নিহত হন। তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান রমজান মুন্সি। তার মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে কবর খননের সিদ্ধান্ত থাকলেও দুপুর সোয়া ১২টা পর্যন্ত তা শুরু হয়নি। তারা জানান, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এলে উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে।
লাশ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে আজই পুনরায় দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply