1. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নারী ফুটবলাররা

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল সেমিফাইনালে সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। ক্রিকেটে যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে লড়াই, সেখান ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নারী ফুটবলাররা।
ম্যাচের শুরুটা দাপুটে করেছে বাংলাদেশে নারীরা। ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই আদায় করে নেয় দুই গোল। দ্বিতীয় হাফে আর গোল না হলে, ২-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।
ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। ওই গোলে এগিয়ে গিয়ে ম্যাচে নিজের আধিপত্যের জানান দেয় লাল-সবুজের মেয়েরা।
অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে ৪০ মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় হাফে গোলের চেষ্টা করেও সাফল্য পায়নি বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব১৯ নারী টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। চার দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি শিরোপার জন্য লড়বে। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ সবার উপরে। ভারত আগের ম্যাচে নেপালকে হারিয়ে তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান দুই ম্যাচই হারায় তাদের পয়েন্ট শূন্য। আজ নেপাল ও ভূটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ আগেই ফাইনালে উঠবে।
ভারত পরের ম্যাচে ভুটানকে হারালে এবং বাংলাদেশ পরের ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হারলে এবং নেপাল আজ ভুটানের বিপক্ষে জিতলে তখন তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সেই সময় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী দুই ফাইনালিস্ট দল র্নিধারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com