1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার পঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।
৩১ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯ টায় চকবারা প্রোডাকশন সেন্টারে ১৮ জন নারী-পুরুষকে ছাগল পালন বিষয়ক এক দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডল প্রমূখ।
প্রশিক্ষক ছাগল পালনের উদ্দেশ্য, গুরুত্ব, ছাগলের জাত, ছাগলের বাসস্থান, ছাগলের বাচ্ছা ও মা ছাগলের যত্ন, খাদ্য, ছাগলের পরজীবি, রোগ ও টিকা নিয়ে আলোচনা করেন। দিন ব্যাপী এই প্রশিক্ষণ বিকাল ৪ টায় সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্প্রসারণ কর্মকর্তা বলেন, “ছাগল পালন লাভবান একটি পেশা। ছাগল পালন করে নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরানো যায়। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। এই প্রশিক্ষণ গ্রহণ করে ছাগল পালনের উপর জোর দিতে হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন

31 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন