
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সকাল থেকে শিশুটিকে না পেয়ে অভিভাবকগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সহ থানায় অবগত করেন।
আজ বুধবার (১৮ মার্চ) আত্মীয় পরিজন সহ পাড়া প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে গেল কিনা কৌতুহল বশতঃ ফুলপুর ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক তল্লাশি করে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় সিয়াম কে উদ্ধার করে। তার নিথর দেহ দেখে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়ে।
উল্লেখ্য যে, ফুলপুর উপজেলার বওলা সরকার বাড়ির সিয়াম নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর নিজ বাড়ি (বওলা সরকার বাড়ি)’র পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন আছে। ছোট্ট সিয়াম এর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply