
আসন্ন ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান ঘোষণা করেছেন মাহাথির মাহমুদ রিয়াদ। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এই ইউনিয়নে ইতোমধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে তার নাম।
নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহাথির মাহমুদ রিয়াদ বলেন, “আমি ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। শেষ পর্যন্ত ভোটের রায় দেবে জনগণ।”
তিনি জানান, কোনো পেশিশক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর প্রচারণার ওপর নয়, বরং তৃণমূলের খেটে খাওয়া সাধারণ মানুষের ওপরই তিনি আস্থা রাখছেন। তিনি বলেন, “আমার শক্তি এই দেশের নিপীড়িত মানুষ—কৃষক, শ্রমিক ও মেহনতি জনগোষ্ঠী। যাদের ফেসবুক নেই, যাদের কোনো লাঠিয়াল বাহিনী নেই, তারাই আমার মূল ভরসা। দিনমজুর ও ক্ষেতমজুর মানুষের নিঃস্বার্থ সমর্থনই আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।”
নিজস্ব কোনো বাহিনী না থাকলেও সাধারণ মানুষের ভালোবাসা ও ঐক্যকে পুঁজি করে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এলাকার ভোটারদের মতে, মাহাথির মাহমুদ রিয়াদের এই গণমুখী অবস্থান নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।
Leave a Reply