1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে চাচার হাতে আপন ভাতিজা খুন ​

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আপন চাচার হাতে রিফাত (২২) নামে এক যুবক খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

৪ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত রিফাত উপজেলার রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের ভাতিজা মোঃ মনসুর আলী’র একমাত্র ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে রিফাত বাড়ির পাশের একটি দোকানে অবস্থান করছিলো এমন সময় অতর্কিতভাবে তার উপর হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে রিফাতের আপন চাচা মনির হোসেন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক পূর্বপরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালায়। মনির রিফাতের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

রিফাতের আর্তচিৎকারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রিফাতের মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মনসুর আলী ও মা এখন শয্যাশায়ী। এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা মনির হোসেন পলাতক রয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com