1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংসদ সদস্য কে হেনেস্তা” ময়মনসিংহ প্রেসক্লাবে খেলাফত মজলিশ ও বিএনপি নেতা’র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা:মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহে সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণকে ঘিরে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ-অস্বীকারের পাশাপাশি একে অপরের বিরুদ্ধে তীব্র পাল্টা অভিযোগ তোলেন তারা।

মুফতি মাহমুদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য। অপরদিকে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং বিগত নির্বাচনে এই আসনের বিএনপি দলীয় পরাজিত প্রার্থী।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ও বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে পৃথকভাবে এসব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিশ-এর কেন্দ্রীয় সদস্য মুফতি মাহমুদুল্লাহ অভিযোগ করেন, তারাকান্দায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগদানে তাকে বাধা দেওয়া হয় এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে তার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি এ ঘটনার জন্য বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের দায়ী করেন।

এমপির সংবাদ সম্মেলনে জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ফারুকী এবং ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিগত নির্বাচনে এ আসনের বিএনপি দলীয় পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনো হামলা বা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। একটি সামান্য ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি নিজেই এমপিকে সেখান থেকে সরিয়ে নেই।

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় এমপি উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরো ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি দাবি করেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

মোতাহার হোসেন তালুকদার আরও বলেন, আমি এলাকায় সক্রিয়ভাবে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছি, যা এমপির পছন্দ নয়। এ কারণেই তিনি প্রতিহিংসামূলক আচরণ করছেন।

বিএনপি নেতার সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, উত্তর জেলা তাঁতী দলের সদস্য আজিজুল হক, রওনক আহমেদ আজিজুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com