
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি স্বপনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনতা।
শনিবার দুপুরে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে নাহিদা হত্যার বিচার দাবি করেন।
বক্তারা বলেন, এক শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ড পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এসময় তারা আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে পারে। পরে বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
Leave a Reply