
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।
আজ ৪ মে (সোমবার) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীগণ জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি সিএনজি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও ২ জন।আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।এ ধরনের দুর্ঘটনা সাধারণত অতিরিক্ত গতি ও অসতর্ক ওভারটেকিংয়ের কারণে ঘটে বলে জানা গেছে, যা অতীতের একাধিক ঘটনার সাথেও মিল পাওয়া যায় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply