1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

গোদাগাড়ীতে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু পরিচয় সন্ধানে ​

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী ​ প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩০ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকায় রাস্তার পাশ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ (আনুমানিক বয়স ৭০ বছর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পোশাক ও শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে বা ভিক্ষুক ছিলেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজ পড়ে কয়েকজন পথচারী বাড়ি ফেরার পথে সুলতানগঞ্জ বাজারের পাশে এক বৃদ্ধকে রাস্তার ধারে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। অত্যন্ত জীর্ণ-শীর্ণ ও দুর্বল প্রকৃতির ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় দেখে তারা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।
​পরে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দা মো: আব্দুস সাত্তার (৫৭, পিতা-মৃত মঞ্জুর রহমান, গ্রাম-গাংগোবাড়ি) ওই বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসা প্রদান করেন। তবে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
​হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে নগদ ৩৬০ টাকা উদ্ধার করা হয়। টাকার মধ্যে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার নোট ও কয়েন ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন।
​গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গোদাগাড়ীতে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু পরিচয় সন্ধানে ​

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন