1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

চরফ্যাশনে ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান, অর্থদণ্ড

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় লাইসেন্স নবায়ন না থাকা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখা এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
‎বুধবার (১ জুলাই) দুপুরে চরফ্যাশন হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
‎জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মমতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং নিউ আদ্-দ্বীন হাসপাতাল ও ক্লিনিককে ৫ হাজার টাকা।
‎সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।
‎এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স নবায়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎অভিযানের সময় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. তৌহিদুল ইসলাম এবং চরফ্যাশন থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান, অর্থদণ্ড

01 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com