1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বউ বদল নাকি স্বামী বদল! চরম প্রতিশোধ নিলো যুবক! সামাজিক দায়বদ্ধতা নিয়ে জনমনে প্রশ্ন

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

স্ত্রী চলে গেছেন এক যুবকের হাত ধরে। স্বামী প্রতিশোধ নিতে সেই যুবকের স্ত্রীকেই বিয়ে করেছেন। টাঙ্গাইলের মির্জাপুরে এমন ঘটনা ঘটেছে। উপজেলার পেকুয়া গ্রামের এই ঘটনা ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।

পরিবার ও এলাকাবাসী জানায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাড়ির পাশের একটি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। কর্মস্থল ও বসতবাড়ি কাছাকাছি হওয়ায় রাজুর সঙ্গে হাসানের পরিবারের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একসময় সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। গত ৭ মে রাজু মিয়া জহুরাকে নিয়ে চলে গেলে ক্ষুব্ধ হন হাসান। পরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।

হাসান মিয়া বলেন, ‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি।’ হাসানের ভাষ্য, ‘পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।’

হাসানের সঙ্গে কথা বলে আরও জানা যায়, জহুরা আক্তার চলে যাওয়ার পর রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন হাসান। কয়েক দফা আলাপ-আলোচনার পর ৪ জুন রাজুর স্ত্রী তার তিন বছরের সন্তানকে নিয়ে সাতক্ষীরা থেকে মির্জাপুরে আসেন। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে কথা বলতে গণমাধ্যম থেকে রাজু মিয়ার নম্বরে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এক পক্ষ এটিকে প্রতিশোধের ঘটনা হিসেবে ব্যাখ্যা করলেও অন্যরা বলছেন, এটি সমাজে পারিবারিক ও নৈতিক মূল্যবোধের সংকটের প্রতিফলন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং পারিবারিক বন্ধন ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বউ বদল নাকি স্বামী বদল! চরম প্রতিশোধ নিলো যুবক! সামাজিক দায়বদ্ধতা নিয়ে জনমনে প্রশ্ন

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com