
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে পানিতে ডুবে সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নাম লামিয়া আক্তার (৪ বছর ২ মাস)। সে বালিয়া ইউনিয়ন এর বেলটিয়া বালিয়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
আজ ৫ জুলাই (রবিবার) বিকেল আনুমানিক সারে ৩টার দিকে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় লামিয়া। সাথে সাথে টের না পেলেও পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমান বর্ষাকাল চারপাশের নদী নালা খালবিল পুকুর নর্দমা ডোবা সবকিছুই পানিতে টইটম্বুর তাই আপনার ছোট্ট শিশু সবসময় চোখে চোখে রাখুন।সামান্য অসাবধানতা বশতঃ ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
Leave a Reply