
ময়মনসিংহ বিভাগীয় শহরে রাতভর থেমে থেমে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।
৮ জুলাই (বুধবার) রাতের ও সকালের বৃষ্টিতে নগরের জলবদ্ধতার কারণে প্রতিটি প্রধান সড়ক সহ অলিগলিতে কোমর সমান পানি জমে যায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
হাঁটু পানি পর্যন্ত মানুষ অনেক কষ্ট করেও মানিয়ে নেয়। কিন্তু পানি যখন কোমর ছুঁয়ে যায়, তখন অফিস, স্কুল, হাসপাতাল—কোনো গন্তব্যেই পৌঁছানো সম্ভব হয় না।
উন্নয়নের গল্প শুনে সাধারণ মানুষের কী লাভ?
নাগরিকরা নিয়মিত কর দেন, কিন্তু বিনিময়ে পান জলাবদ্ধতা, দুর্ভোগ আর অনিশ্চয়তা।
প্রতি বর্ষায় একই চিত্র—কিন্তু সমাধান কোথায়?
এখন সময় দায়িত্ব নেওয়ার, অজুহাত নয়। এই শহরকে বাসযোগ্য রাখতে কার্যকর উদ্যোগই হোক সবার আগে।





Leave a Reply