
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের (কাঠবাড়ী) জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘাতের জেরে সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে।
গতকাল একই গ্রামের একই বাড়ির আকরামুল নামের একজনকে আপন ভাতিজা আল আমিন ও ভাই আঃ হাই মিলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে খুন করার অভিযোগ পাওয়া যায়। তারই
ধারাবাহিকতায় আজ আকরামুল হত্যাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় আল আমিন মাস্টারের মা ও আঃ হাই’র স্ত্রী নুরজাহান বেগম নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে উল্টো বক্তব্যও পাওয়া গেছে, আগের ঘটনাকে আড়াল করতে কেউ নুরজাহান কে আঘাত করে হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।তবে ঊভয় পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে চলা মামলা হামলার কারণে অভিযোগের তীর নুরজাহানের দেবর ও তাদের সন্তানদের দিকে। পুলিশ প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে উভয় খুনের আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন তেমনটাই চাচ্ছে এলাকাবাসী।
এ ঘটনায় বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আরো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। বর্তমানে বাড়িটি’র দু’পক্ষের ঘরদুয়ার ভেঙে ব্যাপক লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাশিদ বলেছেন,ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে তারাকান্দা থানা পুলিশ এবং যারা এসব লুটপাট ও হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, হঠাৎ করে তারাকান্দা উপজেলায় দুই দিনে ৩ টি খুনের ঘটনা ঘটেছে।

Leave a Reply