1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

১৫ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ৭২ জন নারী-পুরুষকে এক মাস বয়সী মিশরীয় ফাওমী মুরগির বাচ্চা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মঞ্জুর হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, সিএফ গণ প্রমূখ।
ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন মুরগি বিতরণ সহ নানাবিধ সহযোগিতা করছে। যারা সহযোগিতা পাচ্ছেন তাদের বাড়ি আমরা পরিদর্শন করব এবং সহযোগিতা গুলো মনিটরিং করব। আজ যারা মুরগি পাচ্ছেন, তারা মুরগির যত্ন নিবেন। যাতে মুরগি পালন করে আয় করা সম্ভব হয়।
উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কাজ চোখে পড়ার মতো। ফেইথ ইন এ্যাকশন যে সহযোগিতা করছে সেগুলো নিজেদের সম্পদ মনে করে লালন পালন করতে হবে। আজ ফেইথ ইন এ্যাকশন পরিবারে আয় বাড়ানোর জন্য আপনাদের যে মুরগি বিতরণ করছে এগুলো যত্ন নিতে হবে। যাতে পরিবারের আয় বাড়ে।
প্রধান অতিথি বলেন, “ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে গরু, ছাগল ও মুরগি বিতরণ করছে পরিবারের আয় বৃদ্ধি করতে। যে মুরগি আপনারা পাচ্ছেন এগুলো প্রচুর ডিম দেয়। সেজন্য নিয়মিত টিকা দিতে হবে। ফেইথ ইন এ্যাকশন টিকা নিশ্চিত করার জন্য ১৫ জন স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ দিয়েছেন। এ ধরণের উদ্যোগ নেওয়ার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য ফেইথ ইন এ্যাকশন আজ ৭২ জন নারী পুরুষকে প্রত্যেককে ২৫টি করে মোট ১৮০০ মুরগির এক মাস বয়সী বাচ্চা বিতরণ করেছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ

15 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com