
আমাদের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন এর পঙ্গুয়াই গ্রামের কৃতি সন্তান মাহমুদা শারমীন নেলী বর্তমানে রাজশাহী রেঞ্জ অফিসে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন।
পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখার দায়িত্বও পালন করছেন। তিনি ৩৪তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। মেধা, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই সাফল্য তারাকান্দা উপজেলাবাসী তথা সমগ্র ময়মনসিংহের জন্য গর্বের বিষয়।
এলাকাবাসী তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি ও চাকুরীরত অবস্থায় দেশের মঙ্গল ও উন্নয়নে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনে দোয়া করেছেন।
Leave a Reply