
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখা ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামে লালু মিয়ার বাড়িতে ডাকাতি করে পালানোর সময় সন্দেহভাজন গতিবিধি দেখে এক ডাকাত কে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
গতরাত ১৬ জুলাই রাত ৩টা তার চলাফেরা অস্বাভাবিক দেখে তাকে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করে ৩টি মোবাইল ফোন পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক করা ব্যাক্তির ফোনে কল আসলে তা ধরেন স্থানীয় এলাকাবাসী, তা হতে অবগত করানো হয় লালু মিয়া’র বাড়ি হতে মোবাইলসহ ১৬ ভরি স্বর্ণাংকার ও নগদ ৫ লক্ষ টাকা বাড়িতে থাকা লোকজনকে অস্র ধরে জিম্মি নিয়ে গেছে। পরবর্তী সময় ধৃত সন্দেহভাজন ডাকাত ধলের সদস্যকে তাকানন্দা থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য পাগুলি গ্রামের জনগণের সাহসীকতায় এই কুখ্যাত ডাকাত ধরা পড়লো।
Leave a Reply