
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক রাতে তিনটি স্থানে গরু চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং গরু চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
গতকাল ১৭ জুলাই গভীর রাতে একসাথে ৩টি বাড়িতে গরু চুরি হয়। সাহাপুরে রাজিব’র গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়েছে, কাজিয়াকান্দা ইন্দিরাপাড় বাঁশবাড়ি নামক স্থান থেকে আমিন নামের ব্যক্তির গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়েছে,কাজিয়াকান্দা মাদরাসা গেইট সংলগ্ন বাছির উদ্দিনের গোয়াল ঘর থেকে চুরে গরু নিয়ে যাওয়ার সময় ভাগ্যক্রমে খোঁজ পাওয়ায় গরু ২টি রেখে চোর পালিয়ে যায়। এভাবে প্রতিদিন রাতে চুরি হচ্ছে খামারিদের স্বপ্ন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এলাকাবাসী দ্রুত চোরচক্রকে ধরতে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা চায়।
Leave a Reply