
ময়মনসিংহের ব্রিজসংলগ্ন চর কালীবাড়ি মোড় এলাকায় রিকশাচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় বুকে মারাত্মক ছুরিকাঘাতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় হৃদয় (২৬) ও তামিম (২২) গুরুতর আহত হন।
শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১১:৩০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
সড়ক অবরোধকারী জনতা খুনিদের বিরুদ্ধে জরুরি এ্যাকসান নিতে এবং তাদের ধরতে প্রশাসন কে সময়সীমা বেঁধে দেন।



Leave a Reply