
নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার চৌকস অফিসার ইনচার্জ শাকের আহম্মেদ ডাকাতির সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছেন।
১৯ জুলাই (রবিবার) দুর্গাপুরের একটি বাড়িতে গভীর রাতে একটি সংঘবদ্ধচক্র ডাকাতি করে টাকা ও মামমাল নিয়ে যায়। খবর পাওয়া মাত্র ওসি ছদ্মবেশ ধারণের মাধ্যমে একটি চৌকস দল নিয়ে ঘটনার আসামী আটকের জন্য তৎপরতা চালান।
জানা যায়, ওসি শাকের আহম্মেদ নিজেকে ছদ্মবেশে ওই সংঘবদ্ধ ডাকাত চক্রের গতিবিধি শনাক্ত করে ৭ সদস্যের মধ্যে তিন জনকে ডাকাতি হওয়া টাকা ও অন্যান্য মালামালসহ আটক করেন।
এ ঘটনা জানাজানি হলে এলাকায় স্বস্তি ফিরে আসে। সবাই অফিসার ইনচার্জ এর ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply