
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের ছাতিয়ানকান্দা (সাইতন কান্দা) এলাকার এবাদুল মিয়ার ছেলে অটোচালক রাজিব ইসলামকে (২৫) নির্মমভাবে হত্যা করা হয়েছে।
গতকাল রাতে আনুমানিক ১১-১২টার দিকে যাত্রীর ছদ্মবেশে থাকা দুর্বৃত্তরা তার অটোটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে কুপিয়ে হত্যা করে চরঈশ্বরদিয়া (চর হরিপুর) ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।
এলাকাবাসী অনতিবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের চিহ্নিত করে গ্রেফতার ও সেই সাথে সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply