
নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম খালিদ সাইফুল্লাহকে বদলি করা হয়েছে। তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী, ঢাকার সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী, ঢাকায় সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ১১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১২ আগস্ট ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ডা. খালিদ সাইফুল্লাহ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর বদলি ও নতুন পদায়নের খবরে পত্নীতলার সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা ডা. খালিদ সাইফুল্লাহর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।
Leave a Reply