
আজ ময়মনসিংহ নগরীর ভাটিকাশর, ব্রাহ্মপল্লী ও চরপাড়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আকস্মিক পরিদর্শন করেন ডা: প্রদীপ কুমার সাহা, পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ বিভাগ এবং ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, সিভিল সার্জন, ময়মনসিংহ। এসময় তাদের সাথে ছিলেন ডা: মো: তরিকুল হাসান, মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন), সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ।
পরিদর্শনকৃত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ :
★অরবিট আই হাসপাতাল
★সোনার বাংলা ফাউন্ডেশন হাসপাতাল
★ভেনাস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
★দিবারাত্রি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল
★পল্লী কল্যাণ (প্রা:) ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল।
এসময় নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট এর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়। অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্যাথলজিতে পরীক্ষা-নীরিক্ষার সঠিক মান সংরক্ষণ ও কালার কোডেড বিন সংরক্ষণ করতে বলা হয়।
এ ধরনের পরিদর্শন অভিযান নিয়মিত চলবে 




Leave a Reply