1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

⚡ ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ!

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

দেশের সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এসব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হাট-বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত চার থেকে পাঁচতলা ভবনের ছাদ সৌর প্যানেল স্থাপনের কাজে ব্যবহার করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনের পর বাজারের নিজস্ব চাহিদা পূরণ করে অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা রাখতে হবে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়ার বিধান রয়েছে।

হাট-বাজারের ইজারা আয় ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ইজারা আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এবং আরও ১০ শতাংশ উপজেলার অন্যান্য বাজারের উন্নয়নে ব্যবহারের বিধান রয়েছে। এসব অর্থ সৌরবিদ্যুৎ স্থাপনসহ বাজারের বাণিজ্যিক উন্নয়ন ও সম্প্রসারণে ব্যবহারের কথা বলা হয়েছে।

সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছরের রক্ষণাবেক্ষণ চুক্তি করার নির্দেশনাও রয়েছে। স্থানীয় সরকার বিভাগের মতে, এ উদ্যোগের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের রাজস্ব আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

⚡ ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ!

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন