1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

মাহ্ফুজা আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। রাস্তা পার হওয়ার সময় মো.সোহেল (২৫) নামে এই যুবকের মৃত্যু হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও হেলথ কিট বিতরণ ছাত্রদলের
বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর মসলন্দ গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

সোহেলের স্বজনরা জানান, রাতে বাসায় ফেরার পথে বিমানবন্দর রেলগেট দিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সোহেল। খবর পেয়ে প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএসএফের পুশইন নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে ও জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

27 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন