
রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় একটি বাসায় গ্রিল কেটে ঢুকে ইসমাইল খান (৮০) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী সালেহা বেগম (৭৫) গুরুতর আহত হন।
সাড়ে পাঁচ বছর পর জামিনে মুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী
স্বজনদের বরাতে জানা যায়, আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে ইসমাইল খানকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার স্ত্রী সালেহা বেগমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, “কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।”
দেশে স্বর্ণের দাম কমলো,আজ থেকে কার্যকর নতুন মূল্য
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যার পেছনে কোনো পুরোনো শত্রুতা, চুরি বা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply