
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন।
বগুড়ায় গৃহবধূ ও শ্বশুরের লাশ উদ্ধার
সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট এবং হাতে হাতকড়া।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পলক আদালতের বারান্দার দিকে তাকিয়ে বাইরে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে হাত ইশারায় নানা বার্তা দেন। একপর্যায়ে তিনি স্বজনদের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। তার এমন কান্না দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
পলকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে আবারও পুলিশ পাহারায় হাজতখানায় পাঠানোর নির্দেশ দেন।
ওয়ালটনের নতুন প্রিমিয়াম গাড়ির ব্যাটারি বাজারে
উল্লেখ্য, গত ১৫ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
Leave a Reply