1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বগুড়ায় গৃহবধূ ও শ্বশুরের লাশ উদ্ধার

মৌসুমী আক্তার , সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তাঁর শ্বশুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গুনাহার ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালীতে টানা বর্ষণে জলাবদ্ধতা,স্থগিত মাধ্যমিকের পরীক্ষা
নিহত দুজন হলেন ওই গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আফতাব হোসেন (৭০) এবং তাঁর পুত্রবধূ রিভা আক্তার (২৮)। রিভার স্বামী মো. শাহজাহান প্রবাসী, বর্তমানে সৌদি আরবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির লোকজন ঘরের ভেতর রিভা ও আফতাব হোসেনের লাশ দেখতে পান। দুজনের হাত বাঁধা ছিল এবং গলায় রশি প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কিছু বলার সময় এখনো হয়নি।’
গাজায় ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৯
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বগুড়ায় গৃহবধূ ও শ্বশুরের লাশ উদ্ধার

09 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন