1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

গাজায় ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬৬৯ বার পঠিত

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি শিবিরে ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।মেহেরপুরে সফল মিয়াজাকি আম চাষ,সম্ভাবনায় উজ্জ্বল ভবিষ্যৎ

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ওই দিন গাজা উপত্যকাজুড়ে আরও ছয়টি হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন।

আল-সানাবেল শিবিরের বাসিন্দা ৩০ বছর বয়সী শাইমা আল-শায়ের বলেন, “আমি তাঁবুর সামনে আমার চার সন্তানের জন্য বিন আর শুকনো রুটি দিয়ে নাস্তা প্রস্তুত করছিলাম। হঠাৎ একটি বিকট বিস্ফোরণ ঘটে।”
তিনি আরও জানান, ধোঁয়া ও ধুলোয় চারপাশ ঢেকে যায়। ধ্বংসাবশেষ ও পাথর উড়ে এসে তাঁদের তাঁবুতে আঘাত করে। পার্শ্ববর্তী তাঁবুর সামনে খেলছিল এমন চার শিশু আহত হয়েছে বলেও জানান তিনি। “আমি শহীদদের দেহ বহন করতে দেখেছি, কিন্তু বুঝতে পারছি না কোন দিক থেকে লাশগুলো আসছে,” বলেন শাইমা।

এএফপির পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, উত্তর গাজায় তাদের পাঁচ সৈন্য নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছে।

উল্লেখ্য, গাজায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ সীমিত থাকায় এএফপি স্বাধীনভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
নোয়াখালীতে টানা বর্ষণে জলাবদ্ধতা,স্থগিত মাধ্যমিকের পরীক্ষা
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আকস্মিক আক্রমণের পর থেকেই চলমান এই যুদ্ধ শুরু হয়। সরকারি সূত্র অনুযায়ী, ওই হামলায় ইসরায়েলে ১,২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গাজায় ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৯

09 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন