1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

স্বামীর বিদায়ের পূর্বমুহুর্তে চলে গেলো স্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে বজ্রপাতে সানজিদা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা ওয়ারুক গ্রামের প্রবাসী আল আমিন মিয়ার স্ত্রী। জানা গেছে, ছয় মাসের ছুটি শেষে বৃহস্পতিবার (১ মে) সকালে আল আমিনের আবার প্রবাসে ফেরার কথা ছিল। তার বিদায় উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতি ছিল।

বুধবার সন্ধ্যায় সবাইকে আপ্যায়নের পর সানজিদা বাড়ির আঙিনায় খড় আনতে গেলে আকস্মিকভাবে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আল আমিনের ভাবি আকলিমা বলেন, “আজ আমার দেবরের দুবাই ফিরে যাওয়ার কথা। সে উপলক্ষে সবাই বাড়িতে এসেছে। আত্মীয়-স্বজনকে আপ্যায়নের পর খড় আনতে গিয়ে বজ্রপাতে সানজিদা মারা যায়।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী বলেন, “ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য জেলা প্রশাসকের কাছে আর্থিক অনুদানের আবেদন করা হয়েছে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

স্বামীর বিদায়ের পূর্বমুহুর্তে চলে গেলো স্ত্রী

01 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com