
মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আবদুল মান্নান (২৩) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশায় চারজন যাত্রী ছিলেন। সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply