
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য তিনি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।
দেখাগেছে ঘটনার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কার্যক্রমের সার্বিক তদারকি করেন। পাশাপাশি অভিযানে নেতৃত্ব দিয়ে মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং তদন্ত দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-তে দায়িত্ব পালন করেছেন। তদন্ত ও অপরাধ অনুসন্ধানে তাঁর অভিজ্ঞতা এ মামলার তদন্তে সহায়ক ভূমিকা রাখে। তথ্য-উপাত্ত সংগ্রহ, বিভিন্ন আলামত বিশ্লেষণ এবং সন্দেহভাজনদের শনাক্তকরণের বিষয়গুলো তিনি নিবিড়ভাবে তদারকি করেন।
সংশ্লিষ্ট সূত্রের মতে, পেশাদার নেতৃত্ব, তদন্তে দক্ষতা এবং সার্বক্ষণিক তদারকির মাধ্যমে মামলাটির তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্তদের আইনের আওতায় আনতেও পুলিশ সফল হয়েছে।এজন্য পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রশংসিত হয়েছেন।
তবে মামলাটি বর্তমানে বিচারাধীন হওয়ায় চূড়ান্ত সত্য ও দায়-দায়িত্ব আদালতের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে।
Leave a Reply