
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শুক্রবার বিকেলে ঘটে যায় চরম ন্যাক্কারজনক এক ঘটনা। ‘তৌহিদি জনতা’ পরিচয়ে একদল হামলাকারী স্থানীয় দরবার শরিফ, পীর নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি এবং তার কবরস্থানে হামলা চালায়।
https://cutt.ly/PrZ2925R
চোখে না-পড়া বিভীষিকাময় ঘটনাটির বর্ণনায় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা শুধু দরবার ও আশপাশের স্থাপনা ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি; তারা নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে মহাসড়কের পদ্মা মোড়ে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেয়।
https://cutt.ly/PrZ2925R
এ ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
https://cutt.ly/PrZ2925Rজানা গেছে, বিকেলে একদল লোক দরবার শরিফে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় মুরিদ ও গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইটপাটকেল ছোড়াছুড়ি থেকে শুরু করে পরে হামলাকারীরা দরবারের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে ভক্তদের মারধর ও সম্পত্তি ভাঙচুর করে।
https://cutt.ly/PrZ2925R
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দরবারে প্রবেশের আগেই হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয় এবং এলাকায় থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
https://cutt.ly/PrZ2925R
ঘটনার পর গোটা অঞ্চলে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং হামলার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
Leave a Reply