1. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

যারা অসৎ, তারা আমার লোক না দলীয় নেতা-কর্মীর উদ্দেশ্যে -আফরোজা খানম

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের বিএনপির  প্রার্থী আফরোজা খানম দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন , ‘আপনাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যদি দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মান নষ্ট হয়, তাহলে আমারও সম্মান নষ্ট হয়। যারা অসৎ, তারা আমার লোক না। ভণ্ডামি অনেক হয়েছে, ভণ্ডামি এখন বন্ধ করুন।’
গতকাল শনিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদারবাড়ি প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় আফরোজা খানম এ কথা বলেন। এ সভায় মুক্তাঙ্গঁন প্রতিদিন এর চেয়ারম্যান পিযুষ মজুমদার সহ- জেলা, উপজেলা এবং  স্থানীয় বালিয়াটি ইউনিয়ন বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
দেশ রক্ষা ও দেশের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আফরোজা খানম বলেন, ‘জনপ্রতিনিধিদের যেমন দায়িত্ব আছে, তেমনি ভোটারদেরও দায়িত্ব আছে। গণতন্ত্র উত্তরণের একটি পথ হচ্ছে নির্বাচন এবং সঠিক প্রার্থীকে ভোট দেওয়া। ভোটাররা বিচারকের স্থানে বসে আছেন। আপনাদের সঠিক রায় এই মানিকগঞ্জকে উন্নয়নের দিকে নিয়ে যাবে।’
সব বিভেদ ভুলে আসন্ন নির্বাচনে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আফরোজা খানম বলেন, ‘আপনাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। পারিবারিক বা ব্যক্তিগতসহ বিভিন্ন কারণে এই দ্বন্দ্ব থাকতে পারে। এই দ্বন্দ্ব নির্বাচনী মাঠে কাজে লাগাবেন না।’ নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমি যখন জনপ্রতিনিধি হব, আমি প্রতিটি জনগণের প্রতিনিধি হব। আমার জনগণ যদি কষ্ট পায়, আমি একটাকেও ছাড় দেব না। কঠোর শাস্তি দেব এবং ভবিষ্যতে তাদের কোনো পদ-পদবিও থাকবে না। আমি পর্যবেক্ষণ করছি, আমার কাছে সব খবর আছে। সময় যখন আসবে, তখন উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’
সাধারণ ভোটারদের উদ্দেশে আফরোজা খানম বলেন, ‘আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, আপনাদের পাশে আমি আছি। আমি যত দিন বেঁচে আছি, আমার জনগণের গায়ে কেউ হাত দিলে আমি তার হাত ভেঙে দেব। আমার বাবা (প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু) যেমন অন্যায়ের সঙ্গে আপস করেননি, আমিও করব না।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আফরোজা খানম বলেন, ‘আপনারা কখনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না। আমরা আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা করব। আপনাদের মর্যাদাপূর্ণ ও শান্তিময় জীবন নিশ্চিত করা আমার দায়িত্ব। ৫ আগস্টের পর আমাদের লোকজন আপনাদের পাহারাদারের ভূমিকায় ছিলেন। ইনশাল্লাহ, আগামীতেও আমরা আপনাদের পাশে থাকব।’
এর আগে ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খানম সাটুরিয়া উপজেলার ধানকোড়া বাজার, কৈট্টা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, হরগজ ঈদগাঁ মাঠ, হান্দুলিয়া বাজার এবং পরে জেলা সদরের উচুটিয়া এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com